ক্যাটরিনার জন্য চিন্তিত সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও ক্যাটরিনা কাইফ
সালমান খান ও ক্যাটরিনা কাইফ

দীর্ঘ পাঁচ বছর পর দর্শক সালমান খান ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখতে পাবেন। আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমেই এই জুটি পর্দায় ফিরছেন। ছবির শুটিং করতে সাল্লু ও ক্যাটের মরক্কোয় যাওয়ার কথা।
জানা গেছে, থ্রিলারধর্মী এই ছবিতে ক্যাটরিনাকেও কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। ক্যাটকে সমুদ্রের নিচে একটি দৃশ্য ধারণ করতে হবে বলেও জানান পরিচালক। কিন্তু সমুদ্রের এত গভীরে ক্যাটকে নামতে দিতে রাজি নন তাঁর সাবেক প্রেমিক সালমান।
সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি নিতে ইতিমধ্যে সার্ফিং শিখতে আরম্ভ করেছেন ক্যাট। সমুদ্রের নিচে দৃশ্য ধারণ হবে শুনে ব্যাপক উচ্ছ্বসিত এই তারকা। প্রশিক্ষণও নিচ্ছেন মন দিয়ে। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ তারকা সালমান চাইছেন না ক্যাটরিনা নিজে এ দৃশ্যে কাজ করুক। তিনি ক্যাটকে বডি ডাবল বা ডামি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
ক্যাটরিনার প্রতি সালমানের এই বাড়তি মনোযোগে অনেকেই অবাক হয়েছেন। প্রেম তো তাঁদের কবেই ভেঙে গেছে। সালমানের নতুন প্রেমিকা ইউলিয়া ভানতুরও তো এখনো গায়েব হননি। তাহলে ক্যাটরিনার সঙ্গে এত অন্তরঙ্গতা কিসের। সম্প্রতি মার্কিন মুলুকে আয়োজিত আইফা অ্যাওয়ার্ডেও সালমান ও ক্যাটরিনার ঘনিষ্ঠতা সবার চোখে পড়েছে।
একে তো ক্যাটরিনা এখন একলা, তার ওপর ইউলিয়াকে এখনো বলিউড সালমানের ‘কথিত’ প্রেমিকার মর্যাদা দিয়ে রেখেছে। কারণ, সালমান যে এখনো নিজ মুখে তাঁর নতুন প্রেমের কথা স্বীকার করেননি। তাই সালমান-ক্যাটরিনার রসায়ন থেকে অনেকেই নতুন সমীকরণ বের করার চেষ্টা করছেন।
দেখা যাক, শেষ অবধি কী হয়? সালমানের পরামর্শ ক্যাটরিনা রাখেন কি না, সেটাও দেখার বিষয়। ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে ডিসেম্বরে। বলিউড বাবল।