ক্যাটরিনার হাত লুকানোর রহস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনার পকেটে হাত, নাকি হাত লুকানো?
ক্যাটরিনার পকেটে হাত, নাকি হাত লুকানো?

চারদিকে রটে গিয়েছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বাগদানের গুঞ্জন। এই গুঞ্জনের সত্যতা কতটুকু, নিশ্চিত করতে পারছে না কেউ। খোদ হবু বউ আর বর তো একেবারেই মুখে তালা ঝুলিয়েছেন। নিউইয়র্ক আর লন্ডনে ছুটি কাটিয়ে ফেরার পর থেকে একটি বারের জন্যও সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তাঁরা। তবে লুকোচুরির এই খেলায় ক্যাটরিনাকে একটু বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। মুখের পাশাপাশি তাঁকে চলতে হচ্ছে হাত লুকিয়েও। পাছে তাঁর বাগদানের আংটি না জানি কেউ দেখে ফেলে!

হ্যাঁ। বাগদানের গুজব সত্যি কি মিথ্যা, সে ব্যাপারে কোনো সমাধান মেলেনি এখনো। তবে ক্যাটরিনা সেই গুজবের ডালপালা না ছেঁটে বরং তাতে জল ঢেলে যাচ্ছেন। সম্প্রতি তাঁকে দেখা যায় চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের জন্মদিনের পার্টিতে। সেখানে ক্যাটরিনার চালচলন ছিল চোখে পড়ার মতো। ক্যামেরা দেখলেই ক্যাট ডান দিকে ঘুরে ছবির জন্য পোজ দিচ্ছিলেন। বাঁ দিক রাখছিলেন ক্যামেরার আড়ালে। হাঁটতে গিয়ে যখন বাঁ দিক চলে আসছিল সবার সামনে, তখন কৌশলে বাঁ হাতটি পকেটে ভরে নেন। এভাবেই বাগদানের গুজব ছড়ানোর পর ক্যাটরিনা প্রথম সংবাদমাধ্যমের সামনে আসেন। তবে তাঁর বাঁ হাত থেকে যায় সবার আড়ালেই!