ক্যাটরিনার 'অভিষেক'!

তারকা অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট নেই—এমন নজির কি খুঁজে পাওয়া যাবে? শুনলে অবাক হবেন, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা এই ‘বিরল’দেরই একজন। অবশ্য এবার তিনি ভার্চুয়াল জগতে নিজের অভিষেক ঘটাতে চলেছেন। ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। এই শুভদিনেই ঘটবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটের শুভ অভিষেক।
একটি সূত্র জানিয়েছে, ক্যাট আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহী না হলেও এখন ভাবছেন, এটি এড়িয়ে যাওয়া যাবে না। এখানে তাঁর নতুন ছবি ‘বারবার দেখো’–এর প্রচারের পরিকল্পনাও করেছেন তিনি। তবে এখানে পেশাগত প্রয়োজনের চেয়ে ব্যক্তিগত যোগাযোগ স্থাপনেই নাকি বেশি আগ্রহী এই ‘ফিতুর’ তারকার। নিজের ভাবনা ও মতামত জানানোর জন্য তিনি প্রথমে ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন। এরপর টুইটারেও একটি অ্যাকাউন্ট খোলার ইচ্ছা আছে তাঁর।
ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নিজেই এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করবেন বলে ভেবে রেখেছেন ক্যাট। এই কাজে কোন ম্যানেজারের সহায়তা নিতে চান না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।