ক্যাটরিনার 'ঘ্রাণশক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

‘ক্যাট’ বা বিড়ালের ঘ্রাণশক্তি প্রচণ্ড। ঘ্রাণ শুঁকেই নাকি অনেক কিছু আন্দাজ করতে পারে। ক্যাটরিনা কাইফেরও খুব ইচ্ছা, এমনই কোনো ক্ষমতা গড়ে উঠুক তাঁর। ঘ্রাণ শুঁকে না হোক, পাণ্ডুলিপি পড়ে যেন অন্তত তিনি বুঝতে পারেন কোন ছবিটা হিট করবে, কোনটা খাবে ফ্লপের গোত্তা।
ধুম থ্রি, এক থা টাইগার, রাজনীতির মতো বেশ কয়েকটি হিট ছবি উপহার দেওয়া ক্যাট ঠিক সে রকম ধারাবাহিক নন। দুিট হিট ছবি উপহার দিলে সেটার ঘাড়ে আরও কয়েকিট ফ্লপও চাপিয়ে দেন। নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে ক্যাট বলছেন, ‘দুিট ছবি ভালো করেনি। কিন্তু কেন করল না, এর উত্তর কারও কাছে নেই। আমি শুধু প্রার্থনা আর আশাই করতে পারি আমার রেকর্ডটা যেন ভালো থাকে। ভাগ্যের লিখন আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কেবল পাণ্ডুলিপি সম্পর্কে ভালো পূর্বানুমানই পারে দর্শক কী পছন্দ করবেন সে সম্পর্কে ধারণা দিতে। আশা করি, আমার পাণ্ডুলিপির পূর্বানুমান অনেক ভালো হবে।’
২ অক্টোবর আসছে হৃতিকের সঙ্গে তাঁর নতুন ছবি ব্যাং ব্যাং। দেখা যাক, বক্স অফিসে সেটা ‘বিগ ব্যাং’ ঘটায় কি না। ইন্ডিয়ান এক্সপ্রেস।