ক্যাটের উদ্বেগ, ক্যাটের ঈর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

তামাশা নাকি! কোনো নারীর প্রেমিক যদি তাঁর সাবেক প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম শুরু করেন, সেই নারীর উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। ক্যাটরিনা কাইফও উদ্বিগ্ন। হোক না তাঁর প্রেমিক রণবীর কাপুর দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমটা করছেন রুপালি পর্দায়!
দীপিকা-রণবীরের নতুন ছবি তামাশায় নাকি দুর্দান্ত জমেছে সাবেক এই কপোত-কপোতীর প্রেম। আর সেই প্রেমের রসায়ন দেখে রাগে গা জ্বলে যাচ্ছে ক্যাটরিনা কাইফের! এ কারণে পরিচালক অনুরাগ বসুর কাছে গোঁ ধরে বসলেন, পাল্টাতে হবে জগ্গা জাসুস-এর গল্প। এই ছবিতে ক্যাটরিনা আর রণবীর অভিনয় করছেন। ক্যাটের ইচ্ছা, তামাশায় দীপিকা যা করেছেন, তার পাল্টা একটা জবাব দেবেন। ক্যাটের অনুরোধ, অনুরাগ যেন ছবির গল্পে প্রেমের মসলাটা একটু বাড়িয়ে দেন।
এ নিয়েই বলিউডের বাজারে বেশ শোরগোল। ক্যাটের মুখপাত্র অবশ্য দাবি করছেন, এসবই গালগল্প। কোনো ভিত্তি নেই এই খবরের। আইএএনএস।