ক্ষতিপূরণ দিলেন বনসালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয়লীলা বানসালি
সঞ্জয়লীলা বানসালি

২৫ ডিসেম্বর সঞ্জয়লীলা বানসালির নতুন ছবি ‘পদ্মাবতী’-র সেটে একজন চিত্রশিল্পী মারা গিয়েছিলেন। মুকেশ বিহারি নামে সেই চিত্রশিল্পীর পরিবারকে বুধবার ২৩ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছেন বানসালি। মুকেশের মা, স্ত্রী ও দুই ছেলের হাতে তিনি এই ক্ষতিপূরণের অর্থ তুলে দেন।
মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ‘পদ্মাবতীর’ শুটিং সেটে ৫ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান মুকেশ। এরপর দ্রুত তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মামলাও হয়েছিল। বলিউড বাবল।