খল চরিত্রে অভিনয় করতে চান ঋষি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অগ্নিপথ’ ও ‘ডি-ডে’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর । একসময়ের জনপ্রিয় এই অভিনেতা আবারও খল চরিত্রে পর্দায় হাজির হতে চান।
টুইটারে ঋষির কাছে এক ভক্ত জানতে চেয়েছিলেন, আবার কবে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে? উত্তরে ৬৪ বছর বয়সী এই অভিনেতা জানান, তিনি খল চরিত্রে অভিনয় করতে আগ্রহী। তবে, সেই চরিত্রটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে আর ছবির গল্পও হওয়া চাই সুন্দর।
ঋষি কাপুরকে শেষ দেখা গেছে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে। এখানে তাঁর সহশিল্পী ছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খান। এনডিটিভি