খান বউদের দোস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরি খান টুইটারে এ ছবিটি পোস্ট করেছেন
গৌরি খান টুইটারে এ ছবিটি পোস্ট করেছেন

স্বামীদের মধ্যে দোস্তি না থাকলে কী হবে আমির আর শাহরুখ খানের স্ত্রী কিরণ আর গৌরির মধ্যে তৈরি হয়েছে দারুণ বন্ধুত্ব!
বক্স অফিসে ছবির ব্যবসা নিয়ে দুই খানের মধ্যে চির প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, বাস্তবেও তাঁদের মধ্যে খুব মাখামাখি নেই। কিন্তু সম্প্রতি চলচ্চিত্রনির্মাতা করণ জোহরের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে আমিরের স্ত্রী কিরণ রাও আর শাহরুখের স্ত্রী গৌরি খানকে অন্তরঙ্গ কিছু সময় কাটাতে দেখা গেছে। এমনকি দুজন একসঙ্গে ছবির জন্য পোজও দিয়েছেন। অবশ্য কিরণ আর গৌরির রসায়নে প্রভাবকের ভূমিকা পালনকারী করণ জোহর নিজেই। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মালাইকা অরোরা খান ইনস্টাগ্রামে এ ছবিটি পোস্ট করেছেন
মালাইকা অরোরা খান ইনস্টাগ্রামে এ ছবিটি পোস্ট করেছেন


এই অনুষ্ঠানে অবশ্য শাহরুখ পত্নী তার প্রিয় বন্ধু সুজান রোশনকে খুব মিস করেছেন। সুজান নেই তো কী? কিরণ আছেন না? ব্যাস, গল্প-আড্ডায় একাকার তাঁরা। কিন্তু চিরদিন টিকবে তো এই বন্ধুত্ব? সময়ই বলে দেবে তার উত্তর।
এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা আরোরা খান গ্যাংরাও। হাসি-আড্ডায় সবাই পার করেছেন দুর্দান্ত সব মুহূর্ত। একসঙ্গে দারুণ সময় কাটানোর একটি ছবি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পোস্টও করেছেন মালাইকা।