খানে খানে মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও সাইফ আলী খান
শাহরুখ খান ও সাইফ আলী খান

বলিউডের খানদের মধ্যে একটা খানদানি বিরোধ আছেই। ঝুট-ঝামেলা লেগেই আছে। বিশেষ করে শাহরুখের সঙ্গে যেন কিছুতেই বনিবনা হয় না আমির-সালমানের। তবে বলিউডেরই আরেক খান বলছেন, শাহরুখের সঙ্গে কোনো ঝামেলা নেই তাঁর। তিনি সাইফ আলী খান।
এর আগে শোনা গিয়েছিল, সাইফ নাকি আর পার্শ্বচরিত্রে কাজ করবেন না। এ কারণে শাহরুখের সঙ্গেও কাজ করার প্রস্তাব পায়ে ঠেলেছেন। কিন্তু কাল হো না হো তে শাহরুখের সঙ্গে দুর্দান্ত কাজ করা সাইফ ব্যাখ্যা দিলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করি, সেটা যেখানেই হোক না কেন। ফিল্মফেয়ারের উপস্থাপনা, কাল হো না হো থেকে শুরু করে কোনো টুর বা বিজ্ঞাপন। ও অসাধারণ মানুষ। আমার বিয়েতে যে অল্প কজন অতিথি এসেছিল, তাদের মধ্যে সেও ছিল।’
শাহরুখ আর তাঁকে জড়িয়ে যেসব খবর বেরিয়েছে তাতেও যারপরনাই ক্ষুব্ধ সাইফ। খানদের খানখান হয়ে যাওয়া সম্পর্কের আগুনে অন্তত তিনি পড়তে রাজি নন। টিএনএন।