খেলতে গিয়ে ঝগড়ায় জড়ালেন অভিষেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে ঝগড়া করার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন অভিষেক বচ্চন ও বান্টি ওয়ালিয়া।
ফুটবল মাঠে ঝগড়া করার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন অভিষেক বচ্চন ও বান্টি ওয়ালিয়া।

দাতব্য ফুটবল দল ‘চ্যারিটি ফর হিউম্যানিটি’র হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে খবরের শিরোনাম হলেন বলিউডের অভিনেতা অভিষেক বচ্চন।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ওই ফুটবল ম্যাচের একপর্যায়ে চলচ্চিত্র প্রযোজক বান্টি ওয়ালিয়ার সঙ্গে অভিষেকের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। অগ্নিমূর্তি ধারণ করেন অভিষেক। অবশ্য রণবীর কাপুরের মধ্যস্থতায় শেষ পর্যন্ত অভিষেক ও বান্টি শান্ত হন।

ফুটবল মাঠে ঝগড়া করার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন অভিষেক বচ্চন ও বান্টি ওয়ালিয়া।
ফুটবল মাঠে ঝগড়া করার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন অভিষেক বচ্চন ও বান্টি ওয়ালিয়া।

এ প্রসঙ্গে বলিউডলাইফ ডটকমের এক খবরে বলা হয়েছে, খেলার মাঠে বান্টির সঙ্গে খিটিমিটি বাঁধে অভিষেকের। উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় তাঁদের মধ্যে। এক পর্যায়ে বান্টির দিকে তেড়ে যেতে উদ্যত হন অভিষেক। তাঁর এমন অগ্নিমূর্তি দেখে তাঁকে শান্ত করতে এগিয়ে যান রণবীর। বান্টির কাছ থেকে অভিষেককে দূরে সরিয়ে নেন। বান্টিকেও শান্ত করেন রণবীর।

ফুটবল মাঠে ঝগড়া করার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন অভিষেক বচ্চন ও বান্টি ওয়ালিয়া।
ফুটবল মাঠে ঝগড়া করার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন অভিষেক বচ্চন ও বান্টি ওয়ালিয়া।

যাই হোক, শেষমেশ রণবীরের কারণে জল বেশিদূর গড়ায়নি। ম্যাচশেষে অভিষেক ও বান্টি দুজনকেই খোশমেজাজে দেখা গেছে।
এর আগে ২০১১ সালে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের জন্মদিনের অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বান্টি ওয়ালিয়া।