খেলার সঙ্গী পেল তৈমুর

কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতির ছেলে তৈমুর যেন এখন মা-বাবার থেকেও বড় তারকা। ছোট নবাব কখন কোথায় যায়—সব খবর যেন জেনে বসে আছে পাপারাজ্জির দল। সেপ্টেম্বর মাসের শুরুতে মা কারিনার ছবি ‘ভিরে দি ওয়েডিং’ ছবির ইউনিটে তৈমুরও যুক্ত হয়েছে। গুজব শোনা যাচ্ছিল, এই ছবিতে একটি দৃশ্যে দেখা যাবে তৈমুরকে। কিন্তু কারিনা এই সম্ভবনা হেসেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘তৈমুর তো এখন অনেক বড় তারকা হয়ে গেছে দেখছি। আমার ছেলের যে চাহিদা তাতে ছবির প্রযোজক রিয়া কাপুর কি ওর খরচ বহন করতে পারবে?’
তৈমুরের তো এখন লাইম লাইটে থাকার সময় না। এখন এই শিশু হেসে-খেলে বেড়াবে, এটাই স্বাভাবিক। আর কারিনার শুরু থেকেই চাওয়া, তাঁর সন্তান যেন তারকা জগতের জৌলুসে নিজের শৈশব হারিয়ে না ফেলে। তৈমুরকে তিনি তাই একটি নার্সারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। ছোট্ট এই নবাব সেখানে গিয়ে বন্ধুও জুটিয়ে ফেলেছেন। নায়ক তুষার কাপুরের ছেলে লক্ষ্য তার নতুন বন্ধু। বয়সে তৈমুরের থেকে মাসখানেকের বড় লক্ষ্য।
তুষার কাপুরের প্রথম ছবি ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর নায়িকা কারিনা কাপুর। তাঁরা দুজনই তারকা সন্তান। তাই ছোটবেলা থেকেই দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক। ছেলে লক্ষ্যের প্রথম জন্মদিনে বলিউডের গুটিকয়েক তারকাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন তুষার। সেই তালিকায় কারিনাও ছিলেন। এখন এই দুই তারকার ছেলের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে দেখে বেজায় খুশি তুষার। নার্সারি স্কুলে তৈমুর আর লক্ষ্য ছড়া শোনে, খেলাধুলা করে সময় কাটিয়ে দেয়। সম্প্রতি তাদের একটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তুষার কাপুর।
আগামী ২০ ডিসেম্বর এক বছর পূর্ণ করবে তৈমুর। পাতৌদি বংশের এই নতুন সদস্যের জন্মদিন নিয়েও বলিউডে আগ্রহের কমতি নেই। ইন্ডিয়া টুডে