খ্যাতি হারানোর ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় দেবগন
অজয় দেবগন

‘ফ্লপ হিরো’ তকমাটা লেগেছিল ক্যারিয়ারের একেবারে শুরুতে। পরে অবশ্য কপাল খুলেছে অজয় দেবগনের। বেশ কয়েকটি ছবি ব্যবসাসফল হয়েছে তাঁর, প্রশংসা কুড়িয়েছে অভিনয়। এমনকি পরে গিয়ে নিজেই হয়ে গেছেন প্রযোজক-পরিচালক। জনপ্রিয়তা পাওয়ার পর থেকে তাঁর ভেতরে ভয় ঢুকে গেছে। জনপ্রিয়তা হারানোর ভয়।
‘ভালোবাসা ও জনপ্রিয়তা এসব আসলে অভ্যাসের ব্যাপার। একবার দর্শকদের ভালোবাসা পেতে শুরু করলে তা যদি আবার হুট করে বন্ধ হয়ে যায়, সেটা খুবই দুঃখজনক। সেটা মেনে নেওয়াও কষ্টকর’, খ্যাতি হারানোর ভয় নিয়ে এভাবেই বললেন এই বলিউড তারকা। নিজের সম্পর্কে তিনি আরও বলেছেন, ‘স্বভাবে আমি আগের থেকে এখন আরও অনেক খোলামেলা হয়েছি। দর্শকদের কাছে পৌঁছাতেই আমাকে এমনটা হতে হয়েছে। তবে এও ঠিক যে, আমাকে এখনো কিছুটা গম্ভীর দেখায়।’ মনের ভেতরে খ্যাতি হারানোর শঙ্কা থাকলেও সিনেমার সাফল্য ও ব্যর্থতা ​দুটোই তিনি সহজে মেনে নেন। এটা তাঁর কাছে স্রেফ একটা ব্যবসা। ব্যবসায় যেমন লাখ-ক্ষতি থাকে, তেমনি।
অজয় এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘শিবায়’-এর প্রচারণায়। কিছুদিন আগে স্ত্রী কাজলকে নিয়ে নতুন ছবির প্রচার করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ‘শিবায়’ ছবিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা দিলীপ কুমারের নাতনি নবাগত সায়েশা সাইগাল। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৮ তারিখ। আইএএনএস।