গত শতকের গানে উর্বশি রাউতেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উর্বশি রাউতেলা
উর্বশি রাউতেলা

গত শতকের আশির দশকের অন্যতম জনপ্রিয় গান ‘সারা জামানা হাসিনা কি দিওয়ানা’। আমিতাভ বচ্চন ও নিতু কাপুর অভিনীত ১৯৮১ সালের ছবি ‘ইয়ারানা’র ছিল গানটি। নতুন করে গানটিকে ব্যবহার করা হয়েছে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ ছবিতে। তাতে দেখা যাবে উর্বশি রাউতেলাকে।

জনপ্রিয় পুরোনো গানগুলোকে নতুন করে উপস্থাপনার ঝোঁক শুরু হয়েছে বলিউডে। সেই ধারায় যুক্ত হলো ‘কাবিল’। অমিতাভের জনপ্রিয় এ গানটির দুটি সংস্করণ থাকছে ছবিটিতে। এর মধ্যে একটি সংস্করণ আবার ‘আইটেম সং’। সেই গানে দেখা যাবে আইটেমকন্যা উর্বশি রাউতেলাকে। ছবির প্রযোজক রাকেশ রোশন গানটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে চাননি। শুধু এইটুকু বলেছেন যে, ছবিতে বেশ কিছু চমক আছে।
গত বছর মুক্তি পাওয়া হৃতিকের ছবি ‘মহেঞ্জোদারো’ খুব একটা বেশি সাড়া ফেলতে পারেনি ছবিটি। হৃতিক ভক্তরা অপেক্ষায় আছেন, নতুন বছরের শুরুতে কী চমক নিয়ে আসছেন তিনি। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রোহিত রয়, রোনিত রয় প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্ত। ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। বলিউড হাঙ্গামা।