গরমে কাহিল অক্ষয়-সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার, আর বাল্কি ও সোনম কাপুর
অক্ষয় কুমার, আর বাল্কি ও সোনম কাপুর

ভারতের দিল্লিতে এখন প্রচণ্ড গরম। প্রায় প্রতিদিনই তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এই অতিষ্ঠ করা গরমেই অক্ষয় কুমার ও সোনম কাপুরকে সেখানে চালিয়ে যেতে হচ্ছে ছবির শুটিং। সম্প্রতি আর বাল্কির ‘প্যাডম্যান’ ছবির শুটিংয়ের ফাঁকে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম। ছবিতে সোনম আর অক্ষয় দুজনেরই মুখ গোমড়া। মুখে হাসি ধরে রেখেছেন কেবল পরিচালক।

সোনম সেই ছবির ক্যাপশনে দিয়েছেন, ‘গরমে একমাত্র সুখী মানুষ।’ বোঝাই যাচ্ছে, বাক্যটি নির্মাতা আর বাল্কিকে উদ্দেশ্য করে লেখা।
এই ছবির শুটিং চলার সময়েই অক্ষয় ও সোনম নিজেদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের সুসংবাদ পেয়েছিলেন। সেই সময়েও দুজনের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন সোনম। তবে, সেই ছবির অভিব্যক্তি ছিল একদম বিপরীত। আগের ছবিটিতে ছিল পুরস্কার জয়ের আনন্দের অভিব্যক্তি। আর এই ছবি দেখেই বোঝা যাচ্ছে গরমে নায়ক-নায়িকার অবস্থা কাহিল।
‘প্যাডম্যান’ টুইংকেল খান্নার প্রযোজিত প্রথম ছবি। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপতে। আর ক্যামিও চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। হিন্দুস্তান টাইমস।