গর্জে উঠল প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

চাক দে ইন্ডিয়ার কবির খানের অভিজ্ঞতাটাই হলো শাহরুখ খানের। এই কয় দিনে কত কথাই না শুনতে হলো। ‘গাদ্দার’, ‘ভারতবিরোধী’, ‘পাকিস্তানি এজেন্ট’, ‘শরীর ভারতে, মন পড়ে আছে পাকিস্তানে’। ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলার পর বিজেপির নেতারা যেন হামলে পড়েন শাহরুখের ওপর। কিন্তু এই লড়াইয়ে শাহরুখ পাশে পাচ্ছেন অনেককে।
শুধু তা-ই নয়, শাহরুখকে উদ্দেশ করে বিজেপির এক নেতা যেসব বিশেষণ ব্যবহার করেছেন, তার তীব্র প্রতিবাদ করে মনে করিয়ে দেওয়া হয়েছে, শাহরুখ এমন এক পরিবার থেকে উঠে এসেছেন, যে পরিবার ভারতের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।
ভারতের স্বাধীনতাসংগ্রামের যোদ্ধা ত্রিলোকচান সিং জানিয়েছেন, তিনি শাহরুখের প্রয়াত বাবা তাজ মোহাম্মদ খানের পুরোনো বন্ধু। ভারতের স্বাধীনতাসংগ্রামে তাজ মোহাম্মদ শুধু ব্রিটিশ শাসকদের অত্যাচার-নির্যাতনের শিকার হননি, জেলও খেটেছেন। ত্রিলোকচান এও মনে করিয়ে দিয়েছেন, ’৪৭-এর দেশভাগের সময় ভারত ছেড়ে অনেক মুসলিম পাকিস্তানে চলে গেছেন। কিন্তু তাজ মোহাম্মদ সেই অল্প কজন মুসলিমের একজন, যাঁরা উল্টো পাকিস্তান থেকে ভারতে এসেছেন। হিন্দুস্তান টাইমস।