গাড়ির চালকই আলিয়ার সবকিছু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

অভিনেত্রী আলিয়া ভাটের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? বাবা মহেশ ভাট কিংবা মা সনি রাজদান তো নয়ই, এমনকি ছোট ভাইবোনও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কেউ না! তাহলে কী প্রেমিক? এনডিটিভির কার অ্যান্ড বাইক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে হিরো মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট যা বললেন তাতে অনেকেরই রীতিমতো আক্কেল গুড়ুম!

আলিয়া বললেন, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হচ্ছেন তাঁর গাড়ির চালক সুনীল, যাকে ছাড়া তিনি বাঁচতেই পারবেন না! আলিয়াকে ওই চালক স্কুটার চালানো থেকে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত সব শিখিয়েছেন।

আলিয়া বলেন, ‘যে ব্যক্তি আমাকে স্কুটার থেকে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত শিখিয়েছে, সে-ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে ছাড়া আমার একদিনও চলবে না। সে আমার গাড়ির চালক। তার নাম সুনীল। সে আমার ডান হাত। আমাকে অনেক কষ্ট করে গাড়ির সব খুঁটিনাটি শিখিয়েছে । সে যখন আমার কোনো বিজ্ঞাপন দেখে অনেক খুশি হয়। আমি যখন স্কুটার চালানো নিয়ে তার সঙ্গে গল্প করি অনেক খুশি হয় সে। তাই পুরস্কার তারই প্রাপ্য।’