গাড়ির প্রেমে সোনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবি ডলি কি ডোলিতে সোনমকে দেখা যাবে এক ধুরন্ধর মেয়ের চরিত্রে, যে ছেলেদের বোকা বানিয়ে বিয়ে করে এরপর দেয় চম্পট! ছবিতে সোনম কাপুরের তিন নায়ক। কিন্তু এদের মধ্যে সোনম কাকে ভালোবাসেন? জবাব হলো, একজনকেও নয়! ছবিতে সোনমের প্রেম শুধু গাড়ি আর মোটরবাইক ঘিরে।
ডলি কি ডোলির কিছু স্থিরচিত্র প্রকাশ পেয়েছে সম্প্রতি। যেখানে সোনমকে দেখা যায় ভিন্টেজ নকশার মোটরবাইক আর জিপ গাড়িতে। ছবির কলা–কুশলীদের একজন বলেন, ‘সোনমকে এ ছবিতে নায়কের সঙ্গে প্রেম করার চেয়ে গাড়ির সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যাবে।’ তাই সোনম ভক্তরা নড়েচড়ে বসতে পারেন। ছবিতে সোনমের নতুন প্রেম দেখার জন্য প্রস্তুতি নিন। সবাই তো নায়কের সঙ্গে প্রেম করে, সোনম না-হয় এ ছবিতে গাড়ি আর মোটরবাইকের সঙ্গেই গড়ুক সখ্য। টিএনএন