গানে অভিষেক নার্গিস ফাখরির

বলিউডের নায়িকারা অলরাউন্ডার। অভিনয়, গান, প্রযোজনা—কোথায় নেই তাঁরা। প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুররা আছেন সেই তালিকায়। তাতে এবার যুক্ত হলো রকস্টার–খ্যাত নায়িকা নার্গিস ফাখরির নাম।
গত আট মাস তিনি লস অ্যাঞ্জেলেসে। ইন্দো কানাডিয়ান গান ‘হ্যাবিটান বিগাড় দি’ নিয়ে এবার সরব হচ্ছেন বলিউডে। কুমারের লেখা গানটির সংগীতায়োজন করেছেন ইন্দো কানাডিয়ান শিল্পী ও সংগীত পরিচালক পরিচয়। লাভশুদা ছবিতে ‘আজ ফির পিনে কি তামান্নাহ হ্যায়’ গানটিও করেছিলেন তিনি। একনের সঙ্গেও করেছেন গান।
‘হ্যাবিটান বিগাড় দি’ গানটির মিউজিক ভিডিও হবে। সেখানে নার্গিসকে ‘ফ্যান্টাসি চিক’ হিসেবে দেখা যাবে। তিনি গুনগুনিয়ে গাইবেন পাঞ্জাবি কোরাস। পরিচয় দুটি ট্র্যাক তৈরি করে পাঠিয়েছেন লস অ্যাঞ্জেলেসে নার্গিসের কাছে। ট্র্যাকটি পছন্দ হয়েছে তাঁর। মিউজিক ভিডিওটি ধারণ করা হবে টরন্টোতে। আঠারো শ ফুট উঁচু টাওয়ার এবং শহরের মনোরম সব দৃশ্য দেখা যাবে সেখানে। গানটি হবে পূর্ব-পশ্চিম ঘরানার মিশেলে। এতে যুক্ত হবেন কানাডিয়ান মূল ঘরানার র্যাপ কিংবদন্তি কার্ডিনাল।
হিন্দি বা পাঞ্জাবি—কোনোটাই ভালো বলতে পারেন না নার্গিস। ভালোভাবে উচ্চারণের জন্য ব্যাপক মহড়া করতে হয়েছে তাঁকে। রেকর্ড করতে হয়েছে শতাধিকবার, যাতে পরিচয়ের প্রতিটি শব্দ শুদ্ধ হয়। পরে হয়তো দুজন ভিন্ন মঞ্চে গাইবেন গানটি।
সূত্র: বলিউড হাঙ্গামা।