গায়িকা ঐশ্বরিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বান্দেয়া’ গানটিতে ঐশ্বরিয়া কণ্ঠ দিয়েছেন বলে শোনা যাচ্ছে
‘বান্দেয়া’ গানটিতে ঐশ্বরিয়া কণ্ঠ দিয়েছেন বলে শোনা যাচ্ছে
ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই

যেমনটা লেখা হয়—স্মরণীয় প্রত্যাবর্তন। ঐশ্বরিয়া রাই ঠিক তেমনটাই চাইছেন। পাঁচ বছর পর রুপালি পর্দায় ফেরাটাকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো কমতি রাখছেন না। দীর্ঘ ক্যারিয়ারে যেটা করতে বরাবরই অনাগ্রহী ছিলেন, এবার সেই কাজও করতে দেখা যাচ্ছে তাঁকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ঐশ্বরিয়া!
৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সেই ছবি জজবা। শাবানা আজমি, ইরফান খানদের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন ঐশ্বরিয়া। মাস খানেক আগে ইউটিউবে মুক্তি দেওয়া হয় দুটি গান: ‘কাহানিয়া’ ও ‘বান্দেয়া’। এর মধ্যে প্রায় সাড়ে ২৩ লাখ বার দেখা ‘বান্দেয়া’ গানটিতে ঐশ্বরিয়া কণ্ঠ দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
এমনিতে গানটি গেয়েছেন বজরঙ্গি ভাইজান ছবির ‘জিন্দেগি’ দিয়ে আলোড়ন তোলা জুবিন। সম্প্রতি ভার্চ্যুয়াল জগতে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, জুবিনের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে মন ঢেলে গাইছেন ঐশ্বরিয়া। এ ব্যাপারে প্রযোজক বা নির্মাতার পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। ভক্তদের প্রশ্ন, এবার কি তবে গায়িকা হিসেবেও অভিষেক হয়ে যাচ্ছে অ্যাশের? ডিএনএ।