গাড়ি কিনে তবেই বাড়ি ফিরলেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

হায়দরাবাদ থেকে ‘দিলওয়ালে’ ছবির শুটিং সেরে মুম্বাইতে ফিরছিলেন ‘কিং খান’ শাহরুখ। বিমান ছাড়তে তখনো কিছুটা সময় বাকি। হুট করেই পাশের এক দোকানে ঢুকে পড়লেন তিনি। ছোট ছেলে আব্রামের জন্য একটা খেলনা-গাড়ি কিনে তবেই নিজের বাড়ি ‘মান্নাত’-এ ফিরেছেন শাহরুখ খান।
শাহরুখ বর্তমানে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ে ব্যস্ত। কাজলের সঙ্গে দীর্ঘদিন পর রুপালি পর্দায় দেখা যাবে তাঁকে। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
শুটিং, নিজের ব্যস্ত সময়ের মধ্যেও ছোট ছেলে আব্রামকেই সবচেয়ে বেশি সময় দিতে পছন্দ করেন কিং খান। অবশ্য, বলিউড বাদশা’র কি আর অত সময় মেলে। বেশির ভাগ সময়ই তো তাঁকে বাইরে বাইরেই কাটাতে হয়। আর বাড়ি ফিরলেই হয়তো আব্রাম আদুরে গলায় জানতে চাইবে, বাবা কী এনেছ? কাজের শত ব্যস্ততার মাঝেও সে কথা মনে থাকে বাবা শাহরুখের।
তাই ছেলে আব্রামের জন্য খেলনা-গাড়ি কিনে তবেই মুম্বাই ফেরেন শাহরুখ খান। হায়দরাবাদ থেকে মুম্বাই ফেলার পথে বিমান থেকে নেমে সটান চলে যান বিমানবন্দরের এক দোকানে। দোকানের খেলনার সম্ভার থেকে শেষপর্যন্ত বেছে নেন হলুদ রঙের একটি খেলনা গাড়ি।
অবশ্য, এই খেলনা গাড়ি পেয়ে ছেলে আব্রাম কতটা খুশি হবে, তা জানা না গেলেও কিং খানের উপস্থিতিতে যারপরনাই খুশি ওই খেলনার দোকানের মালিক। শাহরুখ খান এ দোকান থেকে কেনাকাটা করেছেন। এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কি হতে পারে!