গিনেজ রেকর্ডে অমিতাভ-অভিষেক

খবরটি নতুন নয়। তবে এ খবরকে ছাপিয়ে যাওয়ার মতো নতুন কোনো খবর এখনো আসেনি। তাই অমিতাভ ও অভিষেক বচ্চনের এই রেকর্ড গড়ার গল্প পুরনো হয়নি এখনও। বাপ-বেটার এই জুটি এখনো দিব্যি সগৌরবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের জায়গা ধরে রেখেছেন। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘পা’ ছবির জন্য রেকর্ড বইয়ে নাম লেখান বিগ বি আর জুনিয়র বি। সেই নামকে এখনো টপকে যেতে পারেনি বিশ্বের অন্য কোনো বাবা-ছেলে জুটি।
শুধু বলিউডে নয়, পুরো বিশ্বে নাকি পিতা-পুত্র জুটি অমিতাভ-অভিষেকের মতো নজির আর কেউ স্থাপন করতে পারেননি। আর বাল্কি পরিচালিত ‘পা’ ছবিতে বাবা অমিতাভ তাঁর ছেলে অভিষেকের সন্তানের ভূমিকায় অভিনয় করেছিলেন। এমনটা নাকি এর আগে কিংবা এখনো অন্য কোনো বাবা-ছেলের জুটি করতে পারেননি।
সত্যিকারের বাবা-ছেলে পর্দায় ঠিক উল্টোভাবে নিজেদের তুলে ধরার এই অভিনব দৃষ্টান্েতর জন্যই গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম ওঠে অমিতাভ ও অভিষেকের।