গুপ্তচর নার্গিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফাখরি
নার্গিস ফাখরি

কোন সে বলিউড তারকা হলিউডে পা রাখার স্বপ্ন না দেখেন? সবার মতো অভিনেত্রী নার্গিস ফাখরির স্বপ্নও একই রকম। বরং তিনি তো এক ধাপ এগিয়ে। তাঁর শুরুটাই হয়েছিল পশ্চিমের একটি মডেলিং রিয়েলিটি শো দিয়ে। এখন তাঁর হলিউডে অভিষেকের স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। আসছে মে মাসে নার্গিস অভিনীত প্রথম হলিউড ছবি স্পাই মুক্তি পাবে। ছবিতে নার্গিসকে দেখা যাবে হলিউড তারকা জ্যাসন স্টেথাম, জুড ল ও ম্যালিসা ম্যাকার্থির সঙ্গে পর্দা ভাগাভাগি করতে।
সম্প্রতি বেরিয়েছে এ ছবির ট্রেলার। সেখানে নার্গিসকে দেখা গেছে মারদাঙ্গা চরিত্রে। তিনি মারামারি করছেন ম্যালিসার সঙ্গে। ছবিতে নার্গিস একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। আর দ্য হিটখ্যাত ম্যালিসাকে দেখা যাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গবেষকের ভূমিকায়। ইন্ডিয়া টুডে