গৃহবন্দী বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারিতে মুক্তি পেয়েছে বিপাশা বসুর ছবি অ্যালোন। বক্স অফিস বলছে, দর্শকের সাড়া মন্দ নয়। আর এমন সময় কিনা বিপাশা গৃহবন্দী সময় কাটাচ্ছেন! জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন ঘরেই থাকতে হচ্ছে এই তারকাকে। বেশ কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছিলেন বিপাশা। চশমা কিংবা লেন্স ব্যবহার করার পরামর্শ খুব একটা আমলে নেননি। অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়েই তাঁকে অস্ত্রোপচার করাতে হলো। চিকিত্সক আপাতত সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সাফল্যের আলো তাই ঘরে বসেই উপভোগ করতে হচ্ছে বিপাশাকে। ডেইলি ভাস্কর