গেমসে মজেছেন রণবীর কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

সবাই ভাবতেন রণবীর কাপুর বুঝি দিনভর শুধু প্রেমিকা ক্যাটরিনার সঙ্গেই মোবাইল ফোনে বা নোটবুকে খুনসুটি করেন। তাই তো শুটিংয়ের ফাঁকে সময় মিললেই বসে পড়েন ফোন নিয়ে। তবে রণবীরের ফোনের গোমর ফাঁস করলেন তাঁর সহশিল্পী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি জানালেন, ক্যাটরিনাকে নিয়ে নয়, রণবীর মত্ত থাকেন ‘ক্যান্ডি ক্র্যাশ’ খেলায়!
রয় ছবিতে জ্যাকুলিন অভিনয় করেছেন রণবীরের সঙ্গে। সে সময় এই অভিনেত্রী আবিষ্কার করেন রণবীর দারুণ চুপচাপ একটি ছেলে। সারা দিন শুধুই ফোনের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে থাকেন। প্রথমে জ্যাকুলিন ভেবেছিলেন, হয়তো বন্ধু কিংবা প্রেমিকার সঙ্গে দিনভর চ্যাট করেন। সেই কৌতূহল ভাঙতেই একদিন উঁকি মারেন রণবীরের ফোনে। তখনই জ্যাকি দেখেন, এই ছেলে চ্যাট কিংবা ব্রাউজিংয়ে নয়, গভীর মনোযোগ দিয়ে খেলেন ক্যান্ডি ক্র্যাশ! ডেইলি ভাস্কর