গোবিন্দর রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হিরো নাম্বার ওয়ান’ ছবির পোস্টার
‘হিরো নাম্বার ওয়ান’ ছবির পোস্টার

তারকাদের রেস্তোরাঁ ব্যবসা নতুন নয়। সে তালিকায় এবার যুক্ত হলেন নব্বই দশকের বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’ তকমা পাওয়া তারকা গোবিন্দ। ‘হিরো নাম্বার ওয়ান’ দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এবার রেস্তোরাঁর নামও থাকল এই নামে।

১৯৯৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ছবি ‘হিরো নাম্বার ওয়ান’। তখন থেকেই যেন ‘হিরো নাম্বার ওয়ান’ তকমাটি গায় সেঁটে যায় এই নৃত্য পটীয়সীর। এখন আর রুপালি পর্দায় দেখা যায় না তাঁকে। তবে কি ব্যবসাতেই সময় ব্যয় করবেন গোবিন্দ? গত বুধবার পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেনে উদ্বোধন হয় রেস্তোরাঁটির। নাম রেখেছেন ছবির নামেই। ইতিমধ্যে ছবির মতো রেস্তোরাঁও বেশ জমে গেছে।
গোবিন্দ বলেন, ‘বন্ধুরা সব সময়ই বলত পশ্চিম দিল্লিতে এমন একটি রেস্তোরাঁর দরকার যা নাম্বার ওয়ান হবে। দুর্দান্ত সব গান, ভালো খাবার আর রুচিশীল পরিবেশের সম্মিলন থাকবে সেখানে। তাই দিল্লিতে রেস্তোরাঁ খোলার সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। তা ছাড়া দিল্লির মানুষ এবং সংস্কৃতির সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক রয়েছে।’
হিন্দুস্তান টাইমস