গৌরীর চরিত্রটা দীপিকার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকার ইচ্ছা স্বামীর সঙ্গে বানসালির ‘বৈজু বাওরা’তে তিনি থাকবেন
ইনস্টাগ্রাম

বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির তুরুপের তাস ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং জুটি। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’—এই জুটিকে নিয়ে বক্স অফিসে একের পর এক ঝড় তুলেছিলেন বানসালি। শুধু ক্যারিয়ার নয়, বাস্তব জীবনেও জুটি হতে এই ছবিগুলো সহায়ক ছিল বললে ভুল হবে না।

বক্স অফিস সাফল্য দিতেও এই জুটির তুলনা নেই! তারপরও নতুন ছবি ‘বৈজু বাওরা’তে এই জুটি ভেঙে ফেলেছেন বানসালি, নিয়েছেন শুধু রণবীর সিংকে। দীপিকার ইচ্ছা স্বামীর সঙ্গে বানসালির এই ছবিতেও তিনি থাকবেন। ছবির ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘বৈজু বাওরা’র নায়িকা এখনো চূড়ান্ত করা হয়নি। যদিও শোনা যাচ্ছে, বানসালির পছন্দ ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র অভিনেত্রী আলিয়া ভাট। তিনি পাণ্ডুলিপি পড়েছেন এবং বিনা পারিশ্রমিকে ছবিটি করার প্রস্তাব দিয়েছেন।

বানসালির এখন পছন্দ ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র অভিনেত্রী আলিয়া ভাটকে
ইনস্টাগ্রাম

‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ও করতে চেয়েছিলেন দীপিকা। কিন্তু এই সময়ে বানসালি কেবল আলিয়াকে নিয়েই কাজ করতে চান। দীপিকা এখন মনেপ্রাণে চাইছেন ‘বৈজু বাওরা’র গৌরীর চরিত্রটা তাঁকে দেওয়া হোক। তিনি জোর দিয়ে বলতে চাইছেন, মীনা কুমারীর করা চরিত্রটিতে তিনিই একমাত্র অভিনয় করতে পারেন।

‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’—এই জুটিকে নিয়ে বক্স অফিসে একের পর এক ঝড় তুলেছিলেন বানসালি
সংগৃহীত

বলে রাখা ভালো ‘বৈজু বাওরা’ ১৯৫২ সালের ছবি। এই ছবিতে বৈজুর চরিত্রে অভিনয় করেছিলেন ভারতভূষণ। ছবিটি পরিচালনা করেন বিজয় ভাট।