ঘরভর্তি বাচ্চাকাচ্চা চান দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পরিবার সুখী পরিবার—এই তত্ত্বে মোটেও বিশ্বাস নেই দীপিকা পাড়ুকোনের। বরং তিনি অ্যাঞ্জেলিনা জোলির মতবাদে বিশ্বাসী। ঘরভর্তি বাচ্চাকাচ্চার হইচই থাকলেই তো সুখে ভরে ওঠে সংসার! বলিউড তারকা জানিয়েছেন, তিনি এত্ত এত্ত বাচ্চাকাচ্চা চান। কিন্তু সেটা এখনই নয়।
দীপিকা বলেন, ‘বিয়ে তো অবশ্যই করব। সংসারও শুরু করব। আমি অনেক, অনেক, অনেকগুলো বাচ্চা চাই। কিন্তু এখন তো কাজ করছি।’ জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ তাঁর? দীপিকার উত্তর, ‘আগে সেই সঠিক মানুষটাকে খুঁজে বার করতে হবে। আমার বয়স মাত্র ২৮। এখন আমাকে চুটিয়ে প্রেম করার সুযোগ দেওয়া উচিত। সেই মানুষটাকে খুব ভালোভাবে জেনেশুনে তারপর সিদ্ধান্ত নেওয়া দরকার। যখন মনে হবে, এটাই থিতু হওয়ার সঠিক সময়, বিয়েটা করে ফেলব।’ টিএনএন।