ঘুষ সেধেছিলেন আমির?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী বলবেন একে? ঘুষ? উপঢৌকন? নাকি ভদ্রলোকের চুক্তি? পিকে মুক্তি পাওয়ার পর পর এখন বাতাসে আরও কিছু গুঞ্জনও ‘মুক্তি’ পাচ্ছে। এরই সর্বশেষ সংস্করণ হলো, আমির খান নাকি ওহ মাই গড-এর শুটিং বন্ধ করতে এক-দুই নয়, আট কোটি রুপি দিতে চেয়েছিলেন উমেশ শুক্লাকে। কারণ আর কিছুই নয়। ওহ মাই গড-এর কাহিনি অনেকটাই মিলে যায় পিকের সঙ্গে। ফলে তাঁরা চেয়েছিলেন, ওএমজি চলে যাক বাতিলের খাতায়।
পিকেকে বাঁচাতেই নাকি আমির, পরিচালক রাজকুমার হিরানি আর প্রযোজক বিধু বিনোদ চোপড়া মিলে উমেশের সঙ্গে বসেছিলেন কিছু একটা রফা করার জন্য। একটি সূত্র বলেছে, ‘ওএমজির শুটিং তখনো চলছিল। সে সময় আমির, রাজকুমার আর বিধু উমেশকে আট কোটি রুপি সাধেন ছবিটার শুটিং বন্ধ করার জন্য।’
খবরটা সত্যি নাকি মিথ্যা কে জানে। পিকে অবশ্য মুক্তির পরপর বক্স অফিসের ‘পিক’-এ, মানে শীর্ষেই আছে। ডিএনএ।