চলন্ত ট্রেনে ঝুলন্ত অনিল কাপুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত ট্রেনে ঝুলন্ত অনিল কাপুর
চলন্ত ট্রেনে ঝুলন্ত অনিল কাপুর

দৃশ্যটা সিনেমার পর্দায় হয়তো আগেও দেখেছেন। দ্রুতগতিতে ছুটছে ট্রেন। আর সেই ট্রেনের দরজা থেকে ঝুলন্ত অবস্থায় একজন ‘বাহাদুরি’ (‘স্টান্ট’) দেখাচ্ছেন। গা শিউরে ওঠার মতো দৃশ্যটি সিনেমার পর্দায় নয়, প্রচারণামূলক অনুষ্ঠানের শুটিংয়ের। আর ঝুলন্ত মানুষটি অনিল কাপুর।

এভাবে ভারতে চলন্ত ট্রেনে ঝুলন্ত হওয়াটাই অপরাধ। আর সেই অপরাধের মাত্রা আরও অনেকটা বেড়ে যায় যদি কোনো বিখ্যাত মানুষ বা তারকা সেই কাজটাই করেন। যুক্তি হচ্ছে, এসব তারকা প্রকাশ্যে যা করে থাকেন, সেটা সাধারণত সাধারণ মানুষকে প্রভাবিত করে। ভুলভাবে প্রভাবিত হয়ে তারাও এসব কাজ করার চেষ্টা করেন। তখনই বড় অঘটন ঘটতে পারে।

ভারতের স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ এই ‘অপরাধে’ ওই প্রচারণামূলক অনুষ্ঠানের শুটিং পরিচালনাকারী সংস্থাকে ‘নোটিশ’ পাঠিয়েছে। তবে, রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে আরেকটি ‘অন্য রকম’ ভাবনা ভেবেছে। এখানে কাহিনি অন্যদিকে মোড় নেয়। রেল কর্তৃপক্ষ এবার অনিল কাপুরকে দিয়েই বিজ্ঞাপন তৈরি করতে চাইছেন চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত বাহাদুরি না করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য। সূত্র টাইমস অব ইন্ডিয়া ও ইউটিউব