চলে যাওয়া মানে প্রস্থান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই

যাওয়া বলে কিছু নেই, সবই ঘুরেফিরে আসা। মাধুর ভান্ডারকরের হিরোইন ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। সবই ঠিকঠাক। কিন্তু শেষ মুহূর্তে সরে গেলেন ঐশ্বরিয়া রাই। নিজের ক্যারিয়ারের চেয়ে তখন অগ্রাধিকারের তালিকায় এগিয়ে অনাগত সন্তান। প্রথমবারের মতো মা হবেন বলে ছুটিই নিয়ে নিলেন।
সেই যে গেলেন, প্রায় পাঁচ বছর ধরে রুপালি পর্দায় দেখা নেই। ২০১০ সালে মুক্তি পেয়েছিল গুজারিশ। ঐশ্বরিয়া ফিরছেন আবার। আগামী মাসে মুক্তি পাচ্ছে জজবা। মাঝখানের এই ছুটিতে সময় দিয়েছেন মেয়ে আরাধ্যকে।
ঐশ্বরিয়া অবশ্য দাবি করছেন, এই ছবি তাঁর কাছে ঠিক ‘প্রত্যাবর্তন’ মনে হচ্ছে না। অ্যাশ বললেন, ‘কর্মজীবী মা হিসেবে আমি এই অনুপস্থিতিটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাই না। এ কারণেই প্রত্যাবর্তন শব্দটি নিয়ে খুব ভাবিনি। এমন নয়, আমি এর থেকে দূরে ছিলাম কিংবা পালিয়ে গিয়েছিলাম।’ আইএএনএস।