চাঁদের বুকে নায়কের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত

বলিউডে তাঁর বয়স মাত্র পাঁচ বছর। প্রথম ছবি ‘কাই পো ছে’ দিয়ে সবার সামনে আসেন সুশান্ত সিং রাজপুত। তবে সবচেয়ে বেশি আলোচিত হন ‘পিকে’ ও ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবি দুটি দিয়ে। ছবির সংখ্যা কম হলে চাঁদের বুকে জায়গা কেনায় বলিউডের অনেক বিখ্যাতকে পেছনে পেলে দিয়েছেন সুশান্ত।

সূত্রের খবরে জানা গেছে, সুশান্ত চাঁদে নিজের জন্য প্লট কিনেছেন। বলিউডের এই তরুণ নায়ক চাঁদে ‘সি অব মস্কোইন্স’-তে নিজের প্লটটি কিনেছেন। সুশান্ত চাঁদের যে প্রান্তে জমি কিনেছেন সেটা পৃথিবী থেকে দেখা যায় না।

বলিউড তারকারা বিত্তবান হওয়ার দৌড়ে রীতিমতো একে অপরকে টেক্কা দেন। অধিকাংশ বলিউড অভিনেতার কাছে কত কোটির বিষয়সম্পত্তি আছে, তা কেউ অনুমান করতে পারেন না। কিন্তু এর মধ্যে জানা গেল, বলিউডের নতুন নায়কদের মধ্যে সুশান্ত অর্থের দৌড়ে অনেক সিনিয়রকেও পেছনে ফেলে দিয়েছেন। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’খ্যাত নায়কের চাঁদে জমি কেনার খবরটি শুনে সবার চোখ কপালে উঠতে বাধ্য। কারণ হিসেবে বলা হচ্ছে, আমির খান, অক্ষয় কুমার ও সালমান খানেরা বলিউডে দীর্ঘ দুই দশকের বেশি ধরে রাজত্ব করেও এই কাজটা সম্ভব করতে পারেননি। তবে এমন ঘটনা এর আগেও বলিউডে ঘটেছে।

সুশান্ত ২৫ জুন চাঁদে নিজের নামে জমি নথিভুক্ত করেছেন। চাঁদে এর আগে বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খান একখণ্ড জমির মালিক হয়েছেন। তবে তিনি এই জমি নিজে কেনেননি, তাঁর একজন একনিষ্ঠ ভক্ত শাহরুখের নামে জমি কিনে উপহার দেন।

সুশান্তর আগামী ছবির নাম ‘চন্দা মামা দূর কে’। তবে সুশান্তের থেকে আর চাঁদ মামা দূরে নেই। তাঁর হাতের মুঠোয় চলে এসেছে।