চার কন্যা এক ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফ
সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফ

একাধিক নায়কসমৃদ্ধ গল্প নিয়ে ভারতে বেশ কয়েকটি ছবি হয়েছে। দিল চাহতা হ্যায়, জিন্দেগি না মিলেগি দোবারা নামগুলো নিশ্চয়ই বলিউডভক্তদের মনে আছে। কিন্তু একাধিক নায়িকা একসঙ্গে পর্দা ভাগাভাগি করে নিয়েছেন, এমন ছবির নাম বলা কঠিন। শোনা যাচ্ছে, এবার সেই ব্যতিক্রমী উদ্যোগই নিচ্ছেন সোনম

আনুশকা শর্মা ও হুমা কোরায়শি
আনুশকা শর্মা ও হুমা কোরায়শি

কাপুরের বোন রেয়া কাপুর। শিগগিরই প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, প্রথম ছবিতে চার কন্যাকে এক সুতোয় বাঁধতে চান রেয়া। বোন সোনম কাপুর তো থাকছেনই, সঙ্গে থাকবেন আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও হুমা কোরায়শি। বলিউডলাইফকে একটি সূত্র জানিয়েছে, সহজ করে বলতে পারেন, এটা জিন্দেগি না মিলেগি দোবারার ‘নারী’ সংস্করণ। চার বান্ধবীর অভিযানের গল্প। রেয়া এরই মধ্যে প্রাথমিক কথাবার্তার কাজটা এগিয়ে নিয়েছেন। নির্মাতা হিসেবে অভিষেকেই তিনি বড় চমক দিতে চান। বলিউডলাইফ।