চিকিৎসক দিবসে বিদ্যাকে শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান যখন যে চরিত্রে অভিনয় করেন, সেটি প্রাণবন্ত করে তোলেন। ভালো অভিনয়ের জন্য হরহামেশাই দর্শকদের কাছ থেকে প্রশংসা ও শুভেচ্ছা পেয়ে আসছেন তিনি। মজার বিষয় হলো, এবার জাতীয় চিকিৎসক দিবসে ভারতীয় এক ভক্তের শুভেচ্ছা পেয়েছেন তিনি।
‘পা’ ছবিতে বিদ্যা অভিনয় করেছিলেন একজন গাইনোকলজিস্টের চরিত্রে। সাবলীল অভিনয় করে সেবারও প্রশংসিত হয়েছিলেন তিনি। তাই বুঝি ডক্টর’স ডেতে শুভেচ্ছা?
সে উত্তর অবশ্য বিদ্যারও জানা নেই। তবে বেশ মজা পেয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হা হা... কখনো ভাবিনি ডক্টর’স ডেতে আমি শুভেচ্ছা পাব।’ আইএএনএস।