চিত্রনাট্যর কাজে হৃতিকের দুই ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সন্তানের সঙ্গে হৃতিক রোশন
দুই সন্তানের সঙ্গে হৃতিক রোশন

হৃতিক রোশনের দুই সন্তান। রেহানের জন্ম ২০০৬ সালে। আর হৃদানের ২০০৮-এ। মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর দুই ছেলে এখন বাবার কাছেই থাকে। এ ক্ষেত্রে ১০০ ভাগ বাবার দায়িত্ব পালন করছেন হৃতিক। দুই সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। নিজের কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন সন্তানদের সঙ্গে। এবার ছেলেরাই বাবার কাজের সঙ্গে জড়াচ্ছে ছবি দেখার অভিজ্ঞতা দিয়ে।

‘কৃষ থ্রি’-এর সময়েই রাকেশ রোশন জানিয়েছিলেন, কৃষের পরের সিক্যুয়াল তৈরি করবেন তিনি। সে অনুযায়ী চিত্রনাট্য লেখার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। তবে তাতে রাকেশ রোশনকে সাহায্য করছেন রেহান ও হৃদান। সুপারহিরো নিয়ে এই দুই রোশন-পুত্রের কৌতূহল বরাবরের। ‘ব্যাটম্যান’, ‘দ্য সুপারম্যান’, ‘জঙ্গল বুক’, ‘সিভিল ওয়ার’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘স্পাইডারম্যান’—সব চরিত্রই ঠোঁটস্থ তাদের। বাড়িয়ে বলতে গেলে বলা যায়, দাদাভাই সেই সুবিধাই নিচ্ছেন। চিত্রনাট্য লেখার সময় ইনপুট নিচ্ছেন রেহান ও হৃদানের। কোন সুপারহিরোর কি স্পেশালিটি? হলিউডখ্যাত সুপারহিরোরা কেন এত জনপ্রিয়, সব ট্রিকই কাজে লাগাচ্ছেন নিজের চিত্রনাট্যে। এভাবেই এগিয়ে চলছে, পাণ্ডুলিপি লেখার কাজ।

শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’-এও ভিলেন হতে চলেছেন বিবেক ওবেরয়।