চুপি চুপি রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

গানটি ছিল ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে...।’ হ্যাঁ, একদম সত্যি। ক্যাটরিনা-রণবীরের জীবনে গানটি একটু অন্যভাবে ঘটেছে। চুপি চুপি বলো নয়, চুপি চুপি থাকো। কারণ, গত জানুয়ারিতে সম্পর্কের বাঁধন ছিঁড়লেও এখন রণবীরকে নাকি দেখা গেছে ক্যাটের বাড়িতে।

গত জানুয়ারিতে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। এরপর পরস্পর এড়িয়ে চলেন ক্যাট ও রণবীর। মজার বিষয় হলো, গুঞ্জন উঠেছে, সম্প্রতি রণবীর ক্যাটের বাড়িতে তাঁকে দেখতে গিয়েছিলেন।

ডেককান ক্রনিকলকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনার একজন বন্ধু তাঁকে দেখতে গেলে সেখানে রণবীরকে দেখে আশ্চর্য হন। সূত্র জানায়, ওই বন্ধু রণবীরকে সেখানে একদম প্রত্যাশা করেননি। কিন্তু ক্যাটরিনা এতে আশ্চর্যও হননি। ব্যাপারটা এ রকম যে ক্যাট তাঁকে এখানে প্রত্যাশাই করেছিলেন।

অনুরাগ বসুর সিনেমা ‘জাগ্গা জাসুস’তে তাঁদের একসঙ্গে দেখা যাবে। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তির কথা রয়েছে।

হিন্দুস্তান টাইমস