চুমু খেতে ভয় পান বিপাশা

করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসুইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর আবার পর্দায় ফিরে রীতিমতো উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তার ওপর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় ইনিংস খেলতে নামলেন এ বাঙালি অভিনেত্রী। ম্যাক্স প্লেয়ার ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’কে ঘিরে বিপাশা তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। পাশাপাশি এ বলিউড অভিনেত্রী জানিয়েছেন যে পর্দাতে তিনি চুম্বনের দৃশ্যে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ নন। এদিকে তাঁকে আবার আবেদনময়ী চরিত্রে বেশি দেখা যায়।

পর্দায় যখনই বিপাশা আসেন, রীতিমতো ঝড় তোলেন তিনি। খোলামেলা পোশাকেই বেশি দেখা যায় তাঁকে। তবে আজও পর্দাতে চুমু খেতে ভয় পান বিপাশা। তবে স্বামী করণের সঙ্গে অনেক সহজে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে পারেন। বিপাশা স্পষ্টই জানান যে আপাতত করণের সঙ্গে কোনো ছবিতে তিনি কাজ করতে চান না। কারণ, পরপর কাজ করলে বিপাশার পেশাগত জীবন প্রভাবিত হতে পারে।

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার
ইনস্টাগ্রাম

এ প্রসঙ্গে এ বলিউড নায়িকা বলেন, ‘আমি যখন কাজের মধ্যে থাকি, তখন আমার নিজস্বতার দরকার হয়। আর করণ বিষয়টা ভালো করে জানে। নিজের জীবনসঙ্গীর সঙ্গে কাজ করা অনেক সহজ, কারণ, আমরা একে অপরের মানসিক অবস্থা বুঝে চলতে পারি। পাশাপাশি করণের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করাও অনেক সহজ হয়ে যায়। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমি খুব একটা ভয় পাই না। কারণ, এ ক্ষেত্রে ক্যামেরাকে ধোঁকা দেওয়া যায়। কিন্তু ঘনিষ্ঠ চুমুর দৃশ্যের ক্ষেত্রে মুশকিল হয়। তবে আমি আর করণ জুটি হিসেবে বারবার পর্দায় আসতে চাই না। এর ফলে আমাদের পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।’

নিজের জীবনসঙ্গীর সঙ্গে কাজ করা অনেক সহজ, কারণ, আমরা একে অপরের মানসিক অবস্থা বুঝে চলতে পারি। পাশাপাশি করণের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করাও অনেক সহজ হয়ে যায়। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমি খুব একটা ভয় পাই না। কারণ, এ ক্ষেত্রে ক্যামেরাকে ধোঁকা দেওয়া যায়। কিন্তু ঘনিষ্ঠ চুমুর দৃশ্যের ক্ষেত্রে মুশকিল হয়।
বিপাশা বসু

‘অ্যালোন’ ছবির মাধ্যমে বিপাশা ও করণ একে অপরের কাছাকাছি আসেন। ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর বিপাশা ছবির জগৎ থেকে নিজেকে বেশ কিছুদিন দূরে রেখেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলেছেন যে পাঁচ বছর পর আমি অভিনয় জগতে ফিরছি। কিন্তু আমার সে রকম কোনো অনুভূতি হয়নি। আমি তো বিয়ের পর আমার এ বিরতি রীতিমতো উপভোগ করছিলাম। কারণ, মাত্র ১৫ বছর বয়সে আমি কাজ করা শুরু করে দিয়েছিলাম। কম কাজ করিনি। বিরতিটা তো দরকারই ছিল।’ তবে অমিতাভ বচ্চনের কথাতেই আবার কাজে ফিরেছেন বলে জানান বিপাশা। তিনি বলেন, ‘গত বছর দিওয়ালি পার্টিতে বেশ কিছু প্রযোজক ও পরিচালক আমার কাজে ফেরার ব্যাপারে লম্বাচওড়া বক্তব্য রাখেন। এমনকি বিগ বিও আমাকে কাজে ফেরার কথা বলেন। তখন আমি সিদ্ধান্ত নিই যে আবার আমাকে কাজে ফিরতে হবে।’

করণ সিং গ্রোভার ও বিপাশা বসু
ইনস্টাগ্রাম

বিয়ের পর বিপাশা ও করণ একসঙ্গে এ প্রথম পর্দায় এলেন। এর আগে তাঁদের কিছু অ্যাড ফিল্মে দেখা গেছে।