চুমু নিয়ে বিতর্কে ইমরান হাশমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান হাশমি
ইমরান হাশমি

ছবি মুক্তির অনুমতি দেওয়ার আগে ইদানীং চুমুর দৃশ্যগুলোতে ভারতীয় সেন্সর বোর্ডের নির্দয়ভাবে কাঁচি চালানোয় মহাখাপ্পা ‘সিরিয়াল কিসার’ অভিনেতা ইমরান হাশমি। ছবিতে চুমুই যার বিশেষত্ব; ছবিতে থাকা চুমুর দৃশ্য ছাঁটাই করলে তিনি তো খাপ্পা হবেনই।

ভাগ্যিস ২০১৫ সালের কোনো ছবিতে অভিষেক হয়নি ইমরান হাশমির। হলে কিন্তু বেশ বিপত্তিই ঘটতো। অন্ততপক্ষে ছবি ছাড়ের তদবিরে সেন্সর বোর্ডের দরজায় যে নির্মাতা প্রযোজকদের লম্বা লাইন পড়ত, সেটা নিশ্চিত।

কারণটা পাঠক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথমত সেন্সর বোর্ডের হঠাৎ নির্দয় কাঁচি চালানোর প্রবণতা আর হাশমির ছবির দীর্ঘ চুমুর দৃশ্য। অবশ্য সমালোচকেরা বলে থাকেন, ইমরান হাশমির জনপ্রিয়তার নেপথ্যে শুধু সে ছবির কাহিনিই নয়; ছবির কাহিনি জুড়ে থাকা চুম্বন দৃশ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাম্প্রতিক জেমস বন্ড ছবি এবং ‘তামাশা’ ছবির চুম্বন দৃশ্যগুলোয় ভারতীয় সেন্সর বোর্ডের কাঁচি চালানোর প্রবণতায় বিরক্ত হয়েছেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ অভিনেতা ইমরান হাশমি।

এ প্রসঙ্গে হাশমি বলেছেন, আমরা ‘অন্ধকার’ যুগে ফিরে যাচ্ছি। হাশমির এই ‘অন্ধকার যুগ’ বলার বিষয়টা আসলে তাঁর ক্ষোভেরই বহিঃপ্রকাশ। চুমুর দৃশ্যে সেন্সর বোর্ডের সাম্প্রতিক নির্দয় কাঁচি চালানোর প্রতিবাদ।

ইমরান হাশমি জানিয়েছেন, ‘বাস্তব জীবনে মানুষ চুমু খাবে। আর যদি ছবির চিত্রনাট্যের খাতিরে কাহিনির জন্য এমন দৃশ্য প্রয়োজন পড়ে; আমি তো বাধ্য হবই!’ টাইমস অব ইন্ডিয়া।