চুমুতে ঐশ্বরিয়ার 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন। ফাইল ছবি
ঐশ্বরিয়া রাই বচ্চন। ফাইল ছবি

সাবেক বিশ্ব সুন্দরী, বলিউডে একটা সময় তালিকাশীর্ষে থাকা অভিনেত্রী, বচ্চন পরিবারের পুত্রবধূ— এসব পরিচয়ের পাশাপাশি ঐশ্বরিয়া রাইয়ের এখন আরেকটি বড় পরিচয় হচ্ছে, তিনি আরাধ্যের মা। মেয়ের মা হিসেবে এখন এই অভিনেত্রীকে সবকিছু বুঝেশুনেই চলতে হয়। মেয়ের আবদারও রাখতে হয়। সেই আবদার রাখতে গিয়ে চুমুর দৃশ্য থেকে নিজেকে দূরে রাখছেন সাবেক এ বিশ্বসুন্দরী। কেননা ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য একেবারেই চায় না কোনো ছবির চুম্বন দৃশ্যে তিনি অভিনয় করেন।

তাই নির্মাতা করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুর আর ঐশ্বরিয়া রাই বচ্চনের কোনো চুম্বন দৃশ্য থাকছে না। এ ছবি নিয়ে এরই মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু, দর্শকেরা যে দৃশ্যের অপেক্ষায় ছিলেন, সেটি আর তাঁরা এ ছবিতে দেখতে পাবেন না। বড়ে বচ্চনের নাতনি আরাধ্যের যে এতে বিষম আপত্তি!

‘কিসিং সিন’ দেখানোর খুব আগ্রহ ছিল পরিচালক করণ জোহরের। কিন্তু আরাধ্যের মা ঐশ্বরিয়া নাকি তাঁকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেটা তাঁর পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে ওই ছবিতে বেশ আকর্ষণীয় চরিত্রে রয়েছেন আনুশকা শর্মা। বলিউডলাইফ ডটকম।