চুমুতে অনীহা সানির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানি লিওন
সানি লিওন

সানি লিওনের ছবি মানেই পর্দায় খোলামেলা উপস্থিতি। এ জন্য পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানিকে নানা সময় নানান কথাও শুনতে হয়েছে। এবার বলিউডে জোর গুঞ্জন, পর্দায় নাকি আর চুম্বনের কোনো দৃশ্যে দেখা যাবে না সানি লিওনকে।
শিল্পা শেঠি, সোনাক্ষি সিনহার পর এবার সানি লিওনও পর্দায় চুমুর বিষয়ে আপত্তি জানিয়েছেন। চিত্রনাট্য যতই দাবি করুক, পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করবেন না তিনি। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে সানি নাকি শর্ত দিয়েছেন কোনোভাবেই তিনি পর্দায় চুমু খেতে রাজি নন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সানি লিওন সম্প্রতি ঘোষণা দিয়েছেন এবার একটু রোমান্টিক ছবির বাইরে অন্য ধরনের ছবিতে কাজ করতে চান।
তবে ছবিতে রগরগে দৃশ্য থাকলেও চুমুতে কেন না, এর জবাব অবশ্য মেলেনি। বলিউডের সিনেমায় খোলামেলা হওয়ার সব সীমারেখা একের পর এক ছাপিয়ে গেলেও সানি শেষবার পর্দায় চুমু খেয়েছেন অনেক আগে। ‘রাগিণী এসএমএস টু’-তে সবশেষ তাঁকে চুমুর দৃশ্য দেখা যায়। এরপর ‘এক পেহেলি লীলা’, ‘কুচ কুচ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদে’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এ একের পর উত্তেজক দৃশ্যে অভিনয় করেছেন, কিন্তু কখনো সানিকে চুমুর দৃশ্যে দেখা যায়নি। শোনা যাচ্ছে ‘বেইমান লাভ’, ‘টিনা অ্যান্ড লোলো’ ও দক্ষিণের যে কটি সিনেমা মুক্তি পেতে চলেছে সেগুলির কোনোটিতেই সানিকে চুম্বনের দৃশ্যে দেখা যাবে না।