চুম্বন-প্রতিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়া চক্রবর্তী
রিয়া চক্রবর্তী

প্রেমিক যদি অন্য কোনো মেয়ের টানে আপনাকে ছেড়ে যায়, ছিঁড়ে ফেলে সম্পর্কের সুতো, তার ওপর রাগ তো প্রেমিকার থাকবেই। সেই রাগ থেকে প্রেমিকা প্রতিশোধও নিতে পারে। কিন্তু রিয়া চক্রবর্তী যা করতে চলেছেন, এমনটা খুব বেশি কেউ করেনি সম্ভবত।
যশরাজের ব্যানারে মেরে ড্যাড কি মারুতিতে কাজ করে আলোচনায় আসা নবাগতা রিয়ার সঙ্গে আদিত্য কাপুরের প্রেম ছিল বলেই গুঞ্জন। তবে সেই প্রেমের কলি ফুল হয়ে ফুটে সুবাস ছড়িয়ে নিজের অস্তিত্ব সবাইকে জানান দেওয়ার আগেই কেটে পড়েন আদিত্য। এরপর তাঁর জীবনে আসেন আরোহী, মানে শ্রদ্ধা কাপুর আরকি।
কিন্তু এভাবে আদিত্যর মানে মানে কেটে পড়াটা মানতে পারছেন না রিয়া। আদিত্যর সঙ্গে প্রেম থাকার সময় তিনি রোহান সিপ্পির সোনালি ক্যাবল ছবিতে সই করেছিলেন। কিন্তু তখন একটা শর্ত দিয়েছিলেন, ছবিতে কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না। পাছে আদিত্য কষ্ট পান! সেই আদিত্যই যখন নেই, রিয়া নাকি স্বেচ্ছায় এই শর্ত লঙ্ঘন করতে চান। পরিচালককে জানিয়েছেন, ছবিতে চুমু খেতে কোনো অসুবিধা তাঁর নেই! টিএনএন।