চুরি করে সামাজিক যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

রণবীর কাপুরই একমাত্র অভিনেতা, যিনি জরুরি কাজ ছাড়া সামাজিক মাধ্যমে আসেন না। কাজ শেষ তো রণবীর গায়েব। সম্প্রতি মুখ ফসকে বলে ফেলেছেন, লুকিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ করেন তিনি।
নতুন কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেই কেবল রণবীরকে পাওয়া যেত অনলাইনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্র্যান্ডটির প্রচারণা চালাতেন। প্রচারণা শেষ হলে তাঁকে আর খুঁজে পাওয়া যায় না। এত দিন এমনটাই জানতেন সবাই। ঘটনা এর থেকে একটু ভিন্ন। জানা গেল, প্রায়ই লুকিয়ে লুকিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন এই অভিনেতা। চুপি চুপি সবার ছবি দেখেন এবং নীরবে কেটে পড়েন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহার করেন তিনি। কিন্তু নীরবে কেন? কারণ জানতে চাইলে রণবীর বলেন, ‘আমি একটু লাজুক আর অর্ন্তমুখী’।
অক্টোবরে মুক্তি পাচ্ছে রণবীরের নতুন ছবি ‘এ দিল হ্যায় মুশকিল’। রোমান্টিক এ ছবিতে আরও অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মা। ছবিটির চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা করন জোহরের। টাইমস আব ইন্ডিয়া