চেনা চেনা লাগে

সামাজিক যোগাযোগমাধ্যমে অধুনা ইন্দিরা গান্ধীর একটি ছবি খুব ঘুরছে। একটু পরখ করলেই বোঝা যায়, এটি আসলে তাঁর ছবি নয়। মেকআপের কারসাজি। কোনো চরিত্রের চেহারা হুবহু তৈরি করতে প্রস্থেটিক মেকআপ এখন পরিচিত নাম। বলিউডের বেশ কিছু ছবিতেই মেকআপের কারসাজি চোখে পড়ে। এ নিয়েই থাকল আজকের আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে লারা দত্তকে চেনাই দায়!
ইনস্টাগ্রাম
২ / ৮
‘পা’ ছবিতে অমিতাভ বচ্চনের এই মেকআপ জাতীয় পুরস্কার পেয়েছিল।
সংগৃহীত
৩ / ৮
‘রাবতা’ ছবিতে চরিত্রটি ছোট। তবে রাজকুমার রাওয়ের মেকআপে এতটুকু ছাড় দেওয়া হয়নি।
ইনস্টাগ্রাম
৪ / ৮
সত্তর বছরের বৃদ্ধরূপে কমল হাসানকে চেনা যায়? ‘হিন্দুস্তানি’ ছবিতে।
সংগৃহীত
৫ / ৮
তিনি ঋষি কাপুর। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে এই মেকআপ নিতে পাঁচ ঘণ্টা লাগত।
সংগৃহীত
৬ / ৮
‘ধুম টু’ ছবিতে চোররূপী বৃদ্ধকে দেখে কি চেনা যায়, ইনি হৃতিক রোশন?
সংগৃহীত
৭ / ৮
ভাববেন না তিনি নারী। ‘চাচি ৪২০’ ছবির এই পৃথুলা নারী কমল হাসান।
সংগৃহীত
৮ / ৮
সঞ্জয় দত্ত নন, তাঁর জীবন নিয়ে বানানো ‘সঞ্জু’তে তিনি রণবীর কাপুর।
সংগৃহীত