চোখ দান করবেন রণদীপ-কাজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণদীপ হুদা-কাজল আগারওয়াল
রণদীপ হুদা-কাজল আগারওয়াল

বলিউড তারকা রণদীপ হুদা ও কাজল আগারওয়ালের নতুন ছবি ‘দো লাভজো কি কাহানি’-তে কাজল এক দৃষ্টিপ্রতিবন্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। সেখানে অভিনয় করতে গিয়েই দৃষ্টিহীনদের প্রতি বিশেষ সহানুভূতি জন্মেছে এই দুই তারকার। তাই তাঁরা ঠিক করেছেন, মৃত্যুর পর তাঁদের চোখ কোনো দৃষ্টিহীন ব্যক্তিকে দান করে দেবেন।

এই ছবিতে নিজের চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে দৃষ্টিপ্রতিবন্ধীদের খুব কাছ থেকে দেখেছেন কাজল আগারওয়াল। দৃষ্টিহীন অনেক শিক্ষার্থীর সঙ্গে মিশেছেন। তাঁদের সঙ্গে কাজ করতে গিয়েই এই অভিনেত্রী চোখের দৃষ্টির কদর আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন। আর তাই সে সময়ই তিনি মনস্থির করেন—মরণোত্তর চক্ষু দান করবেন। এই ছবির নায়ক রণদীপও মৃত্যুর পর চোখ দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
‘দো লাভজো কি কাহানি’ মুক্তি পাবে এই মাসের ১০ তারিখে।
সূত্র: ডেইলি ভাস্কর