চড় মারেননি সানি লিওন!

কোনো সাংবাদিককে চড় মারেননি বলে দাবি করলেন পর্ণ স্টার থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন। বরং তাঁর সম্পর্কে ভুল খবর রটানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গতকাল শুক্রবার মিডডে খবরে বলা হয়, ‘প্লে হোলি উইথ সানি লিওন’ নামের একটি হোলি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের সুরাটে গিয়েছিলেন ‘জিসম ২’ তারকা সানি লিওন। সেখানেই অনুষ্ঠান শুরুর আগে একটি পাঁচ তারকা হোটেলের করিডরে এক সাংবাদিক আচমকা প্রশ্ন করে বসেন, ‘আগে আপনি পর্ণ স্টার ছিলেন আর এখন ফিল্ম স্টার। এখন আপনি ‘রাতের অনুষ্ঠানের’ জন্য কত অর্থ নেন?’ এ প্রশ্ন শুনে বিব্রত সানি নিজেকে সামলে নিয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘কী বললেন? আর একবার বলুন!’ এরপর ওই সাংবাদিক আরও স্পষ্ট করে প্রশ্নটি করেন। তখন আর নিজেকে সংযত রাখতে পারেননি তিনি। হোটেলের কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত সবার সামনে চড় মারেন ওই সাংবাদিককে। মিডডকে উদ্ধৃত করে এই খবর পরিবেশন করে অন্য গণমাধ্যমগুলোও। ফলে বলিউডপাড়ায় তৈরি চাঞ্চল্য।
তবে এমন খবর মিথ্যা দাবি করে নিজের টুইটারে মিডডেকে এক হাত নেন সানি লিওন। তিনি বলেন, ‘এটা খুব লজ্জার যে সত্যতা যাচাই না করে মিডডে এমন খবর পরিবেশন করল। মিথ্যার ওপর ভর করে তারা এমন খবর ছাপল।’ পরবর্তীতে তাঁর সম্পর্কে কোনো খবর পরিবেশনের আগে যাচাই করে নেওয়ার অনুরোধ করেন তিনি।
সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘ওই খবর সম্পূর্ণ মিথ্যে। খবরের কোনো সত্যতা যাচাই না করেই খবর করে দেওয়া হয়, এটা লজ্জার। এমনকি সানির কোটটাও ভুল। মিডিয়া যে মিথ্যে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি।’
আরও পড়ুন: