ছবি তোলার বাতিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

রেড কার্পেট, অর্থাৎ লালগালিচা, কিচ্ছু না। স্রেফ ছবি তোলার বাহানা। মানুষ নিজেকে ভালোবাসে বলে নিজের সুন্দর সব ছবি দেখতে পছন্দ করেন। কিন্তু হায়, রেড কার্পেটে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ তো আর প্রতিদিন হয় না। কিন্তু আলিয়ার যে প্রতিদিনই ছবি তোলা চাই-ই চাই।

প্রতিদিন প্রচুর ছবি তোলেন বলিউড তারকা আলিয়া ভাট। ব্যায়ামাগারে ঘাম ঝরাতে ঝরাতে তোলা সেসব ছবি তুলে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, জিম ও লালগালিচা নাকি তাঁর কাছে একই। তিনি বলেছেন, জিমই এখন রেড কার্পেট। রেড কার্পেটে না গিয়ে জিমে গেলেই চলবে। ব্যায়ামের ফাঁকে ফাঁকে নানা ভঙ্গিতে ছবি তুললে রেড কার্পেটের মজাটাই পাওয়া যায়।

নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে আলিয়া বলেছেন, ‘কারিনা যখন জিমে যায়, কী সুন্দর লাগে তাকে। জিমের পোশাকে তাকে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। কী দুর্দান্ত সেসব ভঙ্গি।’

ঘটনা মিথ্যা নয়। জিমে গিয়ে নানা ভঙ্গিতে ছবি তুলে আপলোড করা এখন বলিউড তারকাদের প্রিয় অভ্যাসে পরিণত হয়েছে। শুধু আলিয়া বা কারিনাই নন। ইতিমধ্যে অমৃতা সিং, দীপিকা পাড়ুকোন, জ্যাকুলিন ফার্নান্দেজ, সাইফ আলি খান, শহীদ কাপুর, রণবীর সিং, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রাসহ অনেক তারকাকে এমনটা করতে দেখা গেছে।

ব্যায়াম ও ছবি তোলাই শেষ নয়, আলিয়া ভাটের এখন হাতভর্তি ছবি। রাজি, ড্রাগন ছাড়াও আশিকি থ্রি ছবিতে দেখা যাবে তাঁকে। আশিকি থ্রি ছবিতে তাঁর নায়ক হচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা।