ছবি দেখে যায় চেনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলার ছবিগুলো দেখে হয়তো বিস্মিত হয়ে যাবেন। তারকারদের ছোটবেলার সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। রীতিমতো সবাইকে চমকে দিয়েছে। সেই ছবিগুলো ধাঁধার মতো।

পূজা ভাট
পূজা ভাট

প্রাণবন্ত পূজা ভাট
নয় মাস বয়সের এই ছবিটি কার হতে পারে? কিছুদিন আগে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘শেষ পর্যন্ত এই ছবির মতোই প্রাণখুলে হাসতে পারছি।’ তাহলে বুঝতেই পারছেন ছবিটি কার? ‘দিল হ্যায় কি মানতা নেহি’র সেই পূজা ভাটের। বাবার পরামর্শে মদ্যপান ছেড়ে দেওয়ার নয় মাস পূরণে এই নয় মাস বয়সের ফুটফুটে, প্রাণবন্ত ছবিটি তিনি শেয়ার করেছেন মনের আনন্দে।

বিপাশা বসু
বিপাশা বসু

ফ্রক পরা ছোট্ট বিপাশা বসু
গোলাপি-সোনালি ফ্রক পরা ছোট্ট এই মেয়েকে দেখে সহজে কী চেনা যায়! টোল পড়া হাসিটা দেখে হয়তো চিনে ফেলতে পারেন। সবার কাছে যাঁর পরিচয় বলিউডের ‘ব্ল্যাক বিউটি’ বলে। সেই বিপাশা বসুর ছোটবেলার ছবি। ছেলেবেলার এই ছবিটি তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে লিখেছন, ‘কে বলুন তো?’
৩৮ বছরের অভিনেত্রীর এই ছবিটি তাঁর মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকের। ছবিতে আরও লিখেছিলেন, ‘সিরিয়াস ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট।’
এই অভিনেত্রী ২০০১ সালে ‘আজনবি’ চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় বলিউড-যাত্রা।

রাভিনা টেন্ডন
রাভিনা টেন্ডন

অনিল কাপুরের বেশে রাভিনা টেন্ডন
দেখতে হুবহু অনিল কাপুরের মতো। কিছু আগের ফারাহ খান তাঁর ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেছেন। তাহলে বলুন তো ছবিটি কে হতে পারেন?
ফারাহ খানের জনপ্রিয় শো ‘লিপ সিং ব্যাটল’-এ গিয়েছিলেন সেই অনিল কাপুরের বেশে রাবিনা টেন্ডন। নিজেকে অনিলের চরিত্রে নিয়ে যাওয়ার জন্য সব রকমভাবে মেকওভার করেছেন রাভিনা। ‘মাই নেম ইজ লক্ষ্মণ’ গানের লুকের অনিলকে একেবারে হুবহু টুকেছেন রাভিনা। সেই গোঁফ, শার্টের ওপরের বোতাম খোলা, লোমশ চামড়া দেখিয়ে সত্যিই তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে।

মাইকেল জ্যাকসন
মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন
হাস্যোজ্জ্বল এই বহু পরিচিত ছবিটি দেখে কেউ কি সহজে চিনতে পারবেন? তবে হ্যাঁ, বেশির ভাগই ধরতে পারবেন এটা পপসম্রাট মাইকেল জ্যাকসনের। তাঁর ৫৯তম জন্মদিনে রাজনীতিবিদ আদিত্য ঠাকুর ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে মাইকেল জ্যাকসন। স্টেজে আপনার মতো কখনো আর কেউ হবেন না।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেজেছেন ছোট্ট কৃষ্ণ
গা-ভর্তি গয়না। মাথায় ময়ূরের পালক। অবাক হয়ে চেয়ে আছে ক্যামেরার দিকে। সেজেছেন ঠিক ছোট্টবেলার কৃষ্ণের মতো। ছবি দেখে সত্যি চেনার কোনো উপায় নেই। তবে কিছু নির্দেশনা দিলে হয়তো বলতে পারবেন। তা হলো টলিউডের জনপ্রিয় অভিনেতা, যাঁকে ঘিরে কোটি কোটি টাকা লগ্নি হয়। ফাটাফাটি অভিনয় করে মন কেড়ে নিয়েছেন বলিউড, টলিউড ও ঢালিউড দর্শকদের। তাহলে বুঝতে পারছেন কে হতে পারেন সেই ছোট্ট কৃষ্ণ!
হ্যাঁ, তিনি নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছোটবেলায় কৃষ্ণের সাজে সেই ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

অভিষেক ও শ্বেতা বচ্চন
অভিষেক ও শ্বেতা বচ্চন

অভিষেক ও শ্বেতা বচ্চনের ছোটবেলা
রাখির দিনে সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিষেক এই ছবিটা শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ছবিটি দেখে বোঝা যায় এটা অভিষেক ও শ্বেতা বচ্চনের ছোটবেলার ছবি।
বোন শ্বেতার সঙ্গে নিজের এই ছোটবেলার ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিষেক লিখেছেন, ‘আমি নিশ্চিত, দিদি ভাবে আমি এখনো ওই বয়সেরই। আমিও নিশ্চিত ও আমার সঙ্গে সব সময় থাকবে। যেমন আমিও ওর সঙ্গেই থাকব।’ তিনি আরও লিখেছেন, ‘রাখির দিন দিদিরও এই ছবিটা দেখে একই অনুভূতি হবে।’
অভিষেকের থেকে শ্বেতা ঠিক দুই বছরের বড়। ছোট থেকেই নাকি তাঁদের খুনসুটির সম্পর্ক। তবে ভাইকে আগলে রাখতে শ্বেতার নাকি জুড়ি মেলা ভার।

ফতিমা সানা
ফতিমা সানা

কালো রঙের ড্রেসে ফতিমা সানা শেখ
নিজের ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বচপন...’। পোস্ট করার পরপর ৪০ হাজার লাইক। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট সাইকেলে কালো রঙের একটি ড্রেস পরে বসে রয়েছেন। হাতে ধরা একটি বাদামি রঙের খেলনা কুকুর। তিনি দ্রুত বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় উঠে আসছেন। শিশুশিল্পী হিসেবে কমল হাসান ও টাবুর সঙ্গে ‘চাচি ৪২০’ ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। তখন বয়স ছিল মাত্র পাঁচ। বুঝতে পারছেন, কাকে নিয়ে কথা হচ্ছে?
হ্যাঁ, তিনি হলেন ‘দঙ্গল’ ছবির গীতা ফতিমা সানা শেখ। যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজে ব্যস্ত ফতিমা সানা শেখ। এই ছবিতে আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফের মতো হেভিওয়েটদের সঙ্গে কাজ করছেন তিনি।

অভিষেক বচ্চন
অভিষেক বচ্চন


জহর টুপি ও শেরওয়ানি পরা অভিষেক বচ্চন

জহর টুপি ও শেরওয়ানি পরা ছোটবেলার ছবিটা দেখে কী চিনতে পারছেন! নিজেই সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি প্রথম সারির চলচ্চিত্রের পরিবারের সন্তান। বাবা-মা দুজনই অভিনয় করেন। এমনকি তাঁর স্ত্রীও জনপ্রিয় অভিনেত্রী। তাহলে তো চেনা সহজ হয়ে গেল। হু, তিনি অভিষেক বচ্চন। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার ফ্ল্যাশ ব্যাক ফ্রাইডে হ্যাশট্যাগে দিয়েছেন অভিষেক।