ছবি নিষিদ্ধ, কারণ অভিনেতা পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ফাওয়াদ খান
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ফাওয়াদ খান

ভালো বিপাকে পড়েছেন করণ জোহর। এমনিতেই সময় ভালো না তাঁর। নতুন এক ঝামেলায় পড়েছেন বিশাল বাজেটের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে। একটার পর একটা বাধা আসছে। এবারে মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হলো। কারণ, এর নায়ক পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান।
রণবীর-আনুশকা-ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত এই সিনেমাটি হলে প্রদর্শনে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে ভারতের প্রদর্শক ও হলমালিকদের সংগঠন। সিনেমাটিতে ফাওয়াদ অভিনয় করছেন ঐশ্বরিয়ার সাবেক স্বামীর ভূমিকায়। প্রথমে ফাওয়াদের জায়গায় সাইফ আলী খানের অভিনয় করার কথা ছিল। মহারাষ্ট্র, গুজরাট, গোয়া ও কর্ণাটকের একটি বড় অংশের সিনেমা হলে দেখানো যাবে না ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সংস্থাটি জানিয়েছেন, দেশের মানুষের ভাবাবেগ ও দেশের স্বার্থের কথা মাথায় রেখে তারা এমন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে দেখাবে না, যাতে পাকিস্তানের শিল্পী-অভিনেতা-অভিনেত্রীরা আছেন। টাইমস অব ইন্ডিয়া।