ছবিতে আলিয়াদের মেহেদির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
পর্দার আগেই জীবনের জুটি হয়ে গেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দুজনকে একত্রে দেখা যাবে। এ ছবি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, তার আগে গত বৃহস্পতিবার হয়ে গেল তাঁদের বিয়ে
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
২ / ৮
বিয়ের একদিন পর মেহেদি অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন আলিয়া। সেখানে তিনি লিখেছেন, মেহেদি অনুষ্ঠানটা ছিল স্বপ্ন দিয়ে ঘেরা। পরিবার, প্রিয়তম বন্ধু, অনেক অনেক ফ্রেঞ্চফ্রাই, ‘লাড়কিওয়ালা’ গানের চমকপ্রদ পরিবেশনা, আয়ান বাজাল ডিজে, মিস্টার কাপুরের আয়োজনে প্রিয় শিল্পীর প্রিয় গান, আনন্দ–অশ্রু মিলে এটা ছিল ভালোবাসায় ঘেরা একটা দিন
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৩ / ৮
মেহেদি দিয়ে হাতের তালুতে রণবীর লিখেছেন প্রেমিকা থেকে স্ত্রী আলিয়ার নাম
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৪ / ৮
আলিয়া ও তাঁর বন্ধুদের সঙ্গে রণবীর
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৫ / ৮
আলিয়ার গার্লস স্কোয়াড, যেখানে আছেন আনুশকা রঞ্জন ও আকাঙ্ক্ষা রঞ্জন
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ৮
বোন শাহীন ভাট ও বলিউডের তরুণ পরিচালক আয়ান মুখার্জির মাঝখানে আলিয়া ভাট
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৭ / ৮
‘লাড়কিওয়ালে’ গানে নাচছেন ভারত নন্দা, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, রিদ্ধিমা কাপুর, নিতু কাপুর, আনিশা মালহোত্রা ও রিমা জৈন
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৮ / ৮
আলিয়া ও রণবীরও নেচেছেন একত্রে
ছবি: আলিযার ইনস্টাগ্রাম থেকে নেওয়া