ছবির গান বানাতে এক বছর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাফ গার্ল ফ্রেন্ড’ ছবির প্রচারের জন্য নির্মাতা মোহিত সুরি এক ভালো পথ খুঁজে বের করেছেন। প্রতি সপ্তাহেই তিনি দর্শকদের জন্য কিছু না কিছু চমক নিয়ে আসছেন। এবার ছবির গান নিয়ে অবাক হওয়ার মতো এক তথ্য জানিয়েছেন তিনি। এই ছবির গান তৈরি করতে নাকি পুরো এক বছর লাগিয়ে দিয়েছেন নির্মাতা মোহিত সুরি ও এই ছবির সংগীত পরিচালক ঋষি রিচ।
মোহিত সুরি বরাবরই তাঁর ছবির গানগুলোতে বিশেষ মনোযোগ দেন। এবারও এর ব্যতিক্রম করেননি। তবে, খুব সম্ভবত এবারই প্রথম কোনো ছবির গান তৈরির জন্য পুরো এক বছর সময় ব্যয় করলেন।
‘হাফ গার্লফ্রেন্ড’ চেতন ভগতের একই নামের উপন্যাস থেকে বানানো হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর। বলিউড বাবল।