ছবির জন্য এই কারিনাই আশীর্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর ও কারিনা কাপুর
সোনম কাপুর ও কারিনা কাপুর

যদি আপনি মনে করেন, সন্তানসম্ভবা কারিনার জন্য ‘ভির দ্য ওয়েডিং’ ছবির গল্পে পরিবর্তন আনা হয়েছে, তাহলে আপনি ভুল করবেন। ‘ভির দ্য ওয়েডিং’-এ কারিনার সহশিল্পী সোনম কাপুর বলেন, এই চরিত্র আগেই এ ভাবে গল্পে ছিল।
সোনম বলেন, ‘যদি কারিনা সন্তানসম্ভবা না হতেন তবে কৃত্রিমভাবে তাকে প্রেগন্যান্ট দেখানোর জন্য তৈরি করা হতো। সুতরাং সকল দিক থেকে তাঁর সন্তানসম্ভবা হওয়া আমাদের ছবির জন্য খোদার আশীর্বাদ।’
সোনম আরও বলেন, ‘লোলো (কারিশমা), বেবো (কারিনা), আমার বোন রিয়া ও আমি সব সময়ই ঘনিষ্ঠ। বেবো আমার খুবই প্রিয় অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করা খুবই মজার। আমি এমন অসামান্য তিনজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে আমি খুবই ভাগ্যবান মনে করি।’ ছবিটিতে আরও অভিনয় করছেন সাওয়ারা ভাস্কর ও শিখা তালসানিয়া।

ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ। দু বছর আগে তাঁর পরিচালনায় ‘খুবসুরত’ ছবিতে অভিনয় করেছিলেন সোনম।
ইন্ডিয়ান টাইমস